নিজস্ব এআই প্রযুক্তি আনছে রাশিয়া
- আপডেট সময় : ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৪১৬ বার পঠিত

তথ্য ডেস্ক:
বর্তমান প্রযুক্তিগত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পশ্চিমা বিশ্বের আধিপত্য বিরাজ করছে। এই আধিপত্য মোকাবেলায় রাশিয়ায় নতুন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নি সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন। খবর দ্য বিজনেস ইনসাইডার।
জানা গেছে, গত শুক্রবার সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শক্তিশালী প্রযুক্তির ওপর পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় তাদের নিজস্ব এআই তৈরির জন্য একটি নতুন জাতীয় কৌশল পরিকল্পনা ঘোষণা করেছেন।
তিনি বলেছিলেন,‘আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দেশীয় মডেলগুলো অবশ্যই বিশ্ব সংস্কৃতির সব সম্পদ ও বৈচিত্র্য, ঐতিহ্য, জ্ঞান এবং সব সভ্যতার প্রজ্ঞা প্রতিফলিত করবে। রাশিয়া জেনারেটিভ এআই এবং মেশিন লার্নিং মডেলগুলোতে তাদের গবেষণা আরো জোরদার করবে।
এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া তাদের সুপারকম্পিউটিং শক্তি বাড়াবে এবং শীর্ষ স্তরের এআই শিক্ষার উন্নয়ন করবে। একইসঙ্গে আইন পরিবর্তন করতে এবং তার লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেও কাজ করবে।’
এসময় তিনি পশ্চিমা এআই মডেলগুলোর পক্ষপাতিত্বের অভিযোগ করেন।


















