ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

নাসিরনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৭২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ শিশু সুমাইয়া আক্তারের (৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমাইয়া ওই এলাকার মৃত আছমত আলীর মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায় , শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সুমাইয়া। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে গ্রামের মাইকে নিখোঁজের বিষয়টি জানানো হয়।আজ সকালে এক শিশু নিহতের বাড়ির সঙ্গে সংযুক্ত দোকানের ছাদে আম পাড়তে গেলে সুমাইয়ার মরদেহ ছাদের ওপর পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের ধারণা আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এতে ওই শিশুর শরীরে কিছু অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নাসিরনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩