নাটোরে পুসানের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৯:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান)-এর ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) একযোগে দেশের ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
২০১৭ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর তানভীর আনোয়ারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পুসান। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ সাগরের তত্ত্বাবধানে ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংগঠনিক আড্ডা ও বার্বিকিউ পার্টিসহ নানা আয়োজনে বর্ষপূর্তি উৎসব হয়। নাটোর জেলা সমিতি-ঢাকার সহযোগিতায় ৩৩ জন শিক্ষার্থীকে ১ লাখ ৭০ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সবুজ আহমেদ সাগর জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী, বাংলাদেশ প্রকৌশল, বেগম রোকেয়া, শেরেবাংলা কৃষি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি, খুলনা, বাংলাদেশ কৃষি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস বিশ্ববিদ্যালয়সমূহ ছাড়াও খুলনা, রাজশাহী, নওগাঁ, শহীদ জিয়াউর রহমান, রংপুর মেডিকেল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পুসান বর্ষপূর্তি উৎসব হয়েছে।
















