ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

নাটোরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কিছু কর্মী বুধবার সন্ধ্যা সাতটার দিকে দত্তপাড়া বাজারে নির্বাচনী অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে বসেছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন নৌকা প্রার্থীর কর্মী এসে আগ্নেয়াস্ত্র দেখান। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ভয়ে কার্যালয় থেকে দৌড়ে পালায়ে যান। পরে হামলাকারীরা কার্যালয়ের প্লাস্টিকের কিছু চেয়ার ও নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করেন। স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলেন তাঁরা। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয় লোকজনের কাছে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেন।

ঘটনার পরপরই স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন, নৌকার প্রার্থীর কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের মধ্যে নৌকার স্থানীয় কর্মী তাইজুলসহ চারজন ছিলেন। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

অপর দিকে হামলার পর ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, তাঁর কোনো নেতা-কর্মী বা সমর্থক ট্রাক প্রতীকের ক্যাম্পের ধারে কাছেই যাননি। ট্রাকের কর্মীরাই ক্যাম্পের কিছু চেয়ার ভেঙে ও পোস্টার ছিঁড়ে তাঁর কর্মীদের ওপর মিথ্যা দোষ চাপাচ্ছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে আশপাশের লোকজনের কাছে ঘটনার খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩