ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নাটোর-১ আসনে নৌকা-ঈগল সংঘর্ষে আহত ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের (ঈগল) সমর্থকদের সংঘর্ষে নৌকার দুইজন সমর্থক আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের বাদশার ছেলে মামনুর রশিদ (৩৫) ও দসারতের ছেলে নাসির আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামের মসজিদের সামনে নৌকা ও ঈগল সমর্থকদের ভোট চাওয়া কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই গ্রামের নৌকার সমর্থক বাদশার ছেলে মো. মামুনুর রশিদ (৩৫) ও দসারত মন্ডলের ছেলে নাসির আলীকে (৬২) একপর্যায়ে ঈগল সমর্থক এলাহী বক্সের ছেলে মো. শরীফ (৪০), আহমেদের ছেলে সালাম (৪৮), জিন্দার আলীর ছেলে আসাদ (৫০) ও ইসমাইল হোসেনের ছেলে জাকির (৪৬) কিলঘুসি মারেন। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে মামুনের বাম পায়ে কাটা রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, আহত মামুনুর রশিদের বাম পায়ে কাটা রক্তাক্ত জখম ও নাসির আলীর শরীরে আঘাতের কারনে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের সমর্থক কর্মী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, গ্রামে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আর ভোটের সময় বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হতেই পারে। একে রঙ লাগিয়ে প্রতিপক্ষ প্রার্থীদের ওপর দোষ চাপানো হচ্ছে।

বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, নৌকার বিপক্ষ প্রার্থীর সমর্থকরা অযাচিতভাবে তাঁর দুই সমর্থককে কুপিয়ে মারপিট করে আহত করেছে। বিগত দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। তাই আবার ভোটের আগেই তাদের প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু করেছে।
এ বিষয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, দিদারপাড়া গ্রামের এক চায়ের দোকানে দুইপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নৌকার দুই সমর্থক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নাটোর-১ আসনে নৌকা-ঈগল সংঘর্ষে আহত ২

আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪