ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

নাটোর-১ আসনে নৌকা আর ঈগলে বিভক্ত আ.লীগের নেতাকর্মীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ২৮৫ বার পঠিত

আনোয়ারা খাতুন শেফালী, নাটোর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা আর ঈগলে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীকে প্রতিন্দ্বিতা করছেন।

নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন শহিদুল ইসলাম বকুল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলার পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পাড়ামহল্লায় সাধারণ মানুষের দুয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা ও গণসংযোগ করছেন তিনি। বিগত পাঁচ বছরে স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য উপস্থাপন করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের হাট বাজার ও এলাকার বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করছেন। সেই সাথে সকলকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করে দুর্নীতিমুক্ত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বাান জানাচ্ছেন।

তাঁর সাথে রয়েছেন-লালপুর উপজেলার নেতাদের মধ্যে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, আড়বাব ইউপি চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এসকেন্দার মির্জা, প্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল প্রমুখ।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে গত ২৩ ডিসেম্বর ২০২৩ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ঘোষণা দিয়ে নৌকার পক্ষ নেন জাতীয় পার্টির নাটোর জেলা সহসভাপতি ও লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বাবু মাস্টার ও লালপুর উপজেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন। গত ৯ ডিসেম্বর ২০২৩লালপুর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত বিলমাড়িয়া প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চান। বিএনপি-জামাত ছাড়াও সুবিধাভোগী সাধারণ মানুষ ও বঙ্গবন্ধু-শেখ হাসিনা প্রেমী প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করছেন।

অপরদিকে আওয়ামী লীগের নৌকা ছেড়ে স্বতন্ত্র ঈগল প্রতীকে ভোটের মাঠে রয়েছেন লালপুরের আওয়ামী লীগের নেতা-নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাবেক সম্পাদক সেকেন্দার আলী, বাগাতিপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ নেতাকর্মীরা।

সাধারণ ভোটারদের প্রত্যাশা, ভোট হোক উৎসব মুখর পরিবেশে। প্রার্থীদের মধ্যে সৎ, যোগ্য, সংসদে যারা জনগণের কথা বলবেন, জনগণকে ভাল রাখবেন, গতিশীল ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিজেকে প্রমাণ করতে পারবেন; বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা রয়েছে তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। যাদের বিত্ত্ব বৈভব বহুগুণে বেড়ে যাবে তাদের দেখতে চান না।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন প্রার্থী। নৌকা ও ঈগল ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি); জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল); বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল (হাতুড়ি); জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল); বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) ও জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর-১ আসনে নৌকা আর ঈগলে বিভক্ত আ.লীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩