নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬
- আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৩ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এনা পরিবহনের যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। আজ ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।
নিহত এনা পরিবহনের চালকের নাম মো: ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভোরে ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






















