ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

নবীনগরে দীঘিতে ভেসে উঠলো দেহ থেকে বিচ্ছিন্ন দুই পা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে জেলা সদর থেকে কিছুদিন পূর্বে মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ উদ্ধার করেছিল সদর থানা পুলিশ। পা দুটি ওই মরদেহের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

নবীনগরে দীঘিতে ভেসে উঠলো দেহ থেকে বিচ্ছিন্ন দুই পা

আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪