ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ১৭১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
পরে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা জজশিপের বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা অংশ নেয়।
শোভযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মেহেদি হাসান তালুকদার, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ কুদরাত-ই-খোদা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট খোদাদ খান পিটু, পিপি আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান এবং প্যানেল আইনজীবি ডিএম আব্দুল বারী বক্তব্য রাখেন।

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

আপডেট সময় : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩