ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। Logo ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র Logo ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের Logo ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষে  আহত ৩৫ Logo আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেবো’ -নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি সেবাগ্রহীতার Logo নবীনগরে কুপ্রস্তাবে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ,

ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩৪ বার পঠিত

মো: শাকিল হোসাইন : ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি: ঢাকা ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ধামরাই উপজেলা মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নতুন হল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা মিজ্ ফরিদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি ফাহিম শাহরিয়া, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, কৃষি কর্মকর্তা মো: আরিফুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো: রাকিবুর রহমান ফরহাদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আরও অনেকেই। ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম ধামরাই উপজেলা চত্বরে বৃক্ষ রোপন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, জুতা ও শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজ্ ফরিদা খানম বলেন ঢাকা জেলার মধ্য সর্বোচ্চ ইট ভাটা ধামরাইয়ে, এ বছর অবৈধ কোন ইট ভাটা ধামরাইতে চলতে পারবে না। তবে আমরা কিছু ইট ভাটাকে অনুমোদন দেব শুধু সেগুলো চলতে পারবে বাকি গুলো বন্ধ হয়ে যাবে।

ট্যাগস :

ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬