ধামরাইয়ে প্রশ্নপত্র সংকটে শতাধিক স্কুলে পরীক্ষা শুরু এক ঘণ্টা দেরিতে
- আপডেট সময় : ০৭:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৬৪ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র কম পরার কারণে জালসা, খরারচর, সীতি, জলসিং, চাপিল জিপিএস, ভাড়ারিয়া জিপিএস, সোমভাগ প্রাথমিক বিদ্যালয় সহ মোট শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র কম পরার কারণে ১ ঘন্টা বিলম্বে পরীক্ষা নেওয়া হয় পাশাপাশি অস্পষ্ট এবং ভুলে ভরা প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়ে উঠে পরীক্ষার্থী ও অবিভাবকরা। পরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হলে ও পরীক্ষা শুরু হয় ১ ঘন্টা বিলম্বে। ধামরাই উপজেলায় ১ শত ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৫০ হাজার। প্রতি ছাত্র-ছাত্রীর কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্রের ফ্রি বাবদ নেওয়া হয়েছে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ১০ টাকা আর চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২ টাকা । পরীক্ষার প্রশ্নপত্রের ফ্রী বাবদ ছাত্র ছাত্রীর কাছ থেকে মোট নেওয়া হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। পরীক্ষার প্রশ্নপত্রের ফ্রি বাবদ টাকাগুলো স্কুলের শিক্ষকদের কাছ নিয়েছেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারি শিক্ষা কর্মকর্তারা। তারপর ও কি ভাবে ১ শত ৭১ টি স্কুলের মধ্যে শতাধিক স্কুলেই প্রশ্নপত্র কম পরে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সাথে কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোবাখখারুল ইসলাম মিজান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।























