ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ধান-চালের অবৈধ মজুত বিরোধী অভিযান জোরদার করবে সরকার:খাদ্যমন্ত্রী 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৯৯ বার পঠিত
নওগাঁ প্রতিনিধি :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান চালের অবৈধ মজুত বিরোধী অভিযান জোরদার করবে সরকার।  রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রথম কার্য দিবসে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ধান উৎপাদন ভালো হয়েছে। আমাদের খাদ্য মজুতও ভালো।বাজারে প্রচুর সরবরাহ আছে। তবে মিলারগণ প্রতিযোগিতা করে ধান কেনায় প্রতিনিয়ত চালের দাম বাড়ছে। এ অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিবে।
তিনি আরো বলেন, মজুত বিরোধী আইন ইতোমধ্যে পাস হয়েছে।দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
সাধন মজুমদার বলেন, আমাদের দেশে খাদ্যের অভাব নেই।নিত্যপন্যের দাম কমিয়ে আনা সরকারেরর নির্বাচনী ইশতেহারে রয়েছে। এটা বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় নতুন কর্ম কৌশল প্রনয়ণ করবে।
তিনি বলেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য  মন্ত্রণালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে কর্মকর্তাদের নতুন উদ্দ্যোম নিয়ে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
এসময় তিনি দ্বিতীয় মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম  এবং এফপিএমইউ এর মহাপরিচালক শহিদুল আলম বক্তৃতা করেন।

ধান-চালের অবৈধ মজুত বিরোধী অভিযান জোরদার করবে সরকার:খাদ্যমন্ত্রী 

আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪