ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ১১ মে ২০২৬ ।।

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে—এমন প্রসঙ্গ তুলে ধরলে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি সম্ভাব্য প্রস্তাব বিবেচনায় আছে এবং এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুট অন্যতম। তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

ট্যাগস :

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬