ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

দুদক মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২১ মে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ড. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২১ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) মামলার শুনানির দিন ধার্য ছিল। শুনানির প্রথম দিনে কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় দুদক শুনানি স্থগিত করার জন্য সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো: আসাদুজ্জামানের আদালত আগামী ২১ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন একই আদালত। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আজ দিন ধার্য করেছেন তিনি। এ মামলায় তাদের পলাতক দেখানো হয়েছে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিকানা ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। মামলা দায়েরের পর তারা এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। এখন সেই জারি বিধিমালা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দুদক।

দুদক মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২১ মে

আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩