ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৪২ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি:
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা ও সন্ত্রাস-জঙ্গিবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে খানসামা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি খানসামার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বেকার যুবক যুবতীদের যুব প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠার আহ্বান জানানো হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন খানসামা ভেটেনারী সার্জন ডা. আমিনুর রহমান, উপজেলা বিকাশ এর নির্বাহী পরিচালক মো: নুরুল হক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস পালন

আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩