ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।

মুক্তিযুদ্ধের সঙ্গে স্বল্প সময়ের গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করা হয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।

তিনি বলেন, ‘বাংলার মাটিতে শুধু বেলি-চামেলি বা জুঁই ফুলই ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিলের ডাক নেই, রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন এ দেশের বুকে রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই বিজয়ী হবে, রাজাকাররা কখনও জয়ী হতে পারবে না।’

ফজলুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগস্টকে তিনি খাটো করে দেখেন না, তবে সেটিকে বিপ্লব নয়, গণঅভ্যুত্থান হিসেবে দেখেন। তার ভাষায়, গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সমপর্যায়ে আনা অন্যায়। তিনি উদাহরণ টেনে বলেন, ‘হিমালয়ের সঙ্গে যেমন একটি পিলারের তুলনা চলে না, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনাও সঙ্গত নয়।’

নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলতে পারেন তারা কি মুক্তিযুদ্ধে অংশ নেননি। এ সময় তিনি উল্লেখ করেন, বিরোধী দলের অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন, অথচ নিজেদের সভ্য দাবি করেন।

বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য দাবি করেন এবং একই সঙ্গে জামায়াতে ইসলামী করেন, যা তার মতে ‘ডাবল অপরাধ’।

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি নিয়ে ফজলুর রহমান বলেন, ইউনূস সরকারের সময় শিল্পকলার সামনেও গান, নাটক কিংবা লালনসংগীত আয়োজন সম্ভব হয়নি। তার অভিযোগ, কালো শক্তি সবকিছু ধ্বংস করে দিয়েছে।

এ ছাড়া তিনি দাবি করেন, একসময় তার বাড়ির সামনে তাকে হত্যার উদ্দেশ্যে মব জড়ো হয়েছিল। তবে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী সেখানে পৌঁছে তাকে রক্ষা করেছে বলে তিনি জানান।

ট্যাগস :

জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান

আপডেট সময় : ০৮:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬