ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে।

রোববার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (জাতীয় পার্টির) সঙ্গে সমঝোতা আমাদের আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি।’

আসন সমঝোতা ছাড়াও জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু ভাগাভাগির বিষয় না। বিএনপি ইলেকশন বয়কট করার এবং প্রতিরোধ করার যে ডাক দিয়েছে এই পলিসিটা সবার, সমমনা সবার মধ্যে একটা ঐক্য থাকা দরকার, যারা নির্বাচন করবে। এসব নিয়েও আমরা আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টা আজ বিকেল ৪টায় পরিষ্কার হয়ে যাবেন।’

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে আসনগুলো দিয়েছে তা পেয়ে তারা সন্তুষ্ট কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আপনি জিজ্ঞেস করুন না। আমি কেন বলতে যাবো? আমার সঙ্গে সুন্দর ভাবে আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগেও আমার সঙ্গে কথা হয়েছে। তারা ক্ষুব্ধ, অভিমান করেছে এসব বিষয় কর্থাবার্তার সুরে নেই।’

তিনি বলেন,‘তারা (জাতীয় পার্টি) শেষ পর্যন্ত চেষ্টাও করতে পারে , আসন বাড়ানোর ব্যাপারে। তাদের একটা আবদার থাকতে পারে, অনুরোধ থাকতে পারে। সেটা হতে পারে এবং সেটা কতটুকু হয় বিকেল ৪টায় তো পরিষ্কার হয়ে যাবে।’

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছানো আসনগুলোতে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু কিছু আসন তো প্রত্যাহার করতে হবে। আসন মানে আমাদের নৌকা প্রত্যাহারের বিষয় আছে। আমরা যেসব আসনে সমঝোতায় পৌঁছাবো, সেখানে নৌকা তো আমাদের প্রত্যাহার করতে হবে নীতিগতভাবে।’

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে:কাদের

আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩