ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

জমকালো আয়োজনে গাজীপুরে ‘লেজার হাব’র উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৫০২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
জমকালো আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র লেজার হাব। আজ বিকেলে নগরীর টেকনগপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ ফাতেহা নূর এই চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন গাজীপুর শহরের শিববাড়িতে। এখানে মানুষের যে কোন ধরনের মুখের দাগ শরীরের চুলকানিসহ অন্যান্য রোগের সুলভ মূল্যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে। বিকেলে কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ও শুভকামনা জানান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব শম্পা রেজা, মীর সাব্বির। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক স্কিন ও ভিডি বিভাগীয় প্রধান ডাঃ সৈয়দা ফাতেহা নূর বলেন, গত ৫ বছর গাজীপুরের প্রতিটি এলাকায় বারবার গিয়েছি । গাজীপুরে স্কিন ডিজেস্ট নিয়ে অসংখ্য রোগী এসেছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১ লাখ রোগীকে চিকিৎসা দিয়েছি। গাজীপুর শিল্প কারখানা বেষ্টিত এলাকা, এখানে বিভিন্ন পর্যায়ের লোকের বসবাস। আমি সব শ্রেণীর মেয়েদের সুবিধার চিন্তা করে রাজধানী ছেড়ে গাজীপুরে লেজার হাব গড়ে তুলেছি। আমি বহু দেখছি স্কিন রিলেটেড সমস্যার কারণে অনেক মেয়ের বিয়ে হয়না, বিয়ে হলেও সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি একজন ডাক্তার হিসাবে বলছি আমার লেজার হাবের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে কয়েকজনকেও বের করতে পারি। তবে সেখানেই আমার স্বার্থকতা।

শম্পা রেজা তার বক্তব্যে বলেন, মানুষের মন একটা জটিল জায়গা। ফাতেহা নুরের মতো চমৎকার একটা মানুষ এই মনের অসুস্থতা দূর করার দায়িত্ব সুন্দরভাবে করে যাচ্ছেন। যে কাজটি করবো মন দিয়ে মানবিকভাবে করবো, মানসিক জায়গা থেকে করবো। মানবিক জায়গাটা রপ্ত করে প্রয়োজনে সুন্দর হওয়ার বার্তাটা আমাদেরকে দিচ্ছে ফাতেহা নুর। লেজার হাবের শুভকামনা জানান তিনি।

উল্লেখ্য, স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া,জন্মগত ও দুর্ঘটনা জনিত দাগসহ ত্বকের নানা ধরনের রোগের কারণে অনেক নারীদেরই বিয়ে হচ্ছে না বা পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটির চিকিৎসা সম্ভব তবে চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসাটি রাজধানীতে থাকলেও রাজধানীর বাইরে এতদিন এর ব্যবস্থা ছিল না।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।এসময় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ডাক্তার ও মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

জমকালো আয়োজনে গাজীপুরে ‘লেজার হাব’র উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪