ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক Logo অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’ Logo বন্দুক দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো Logo হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের Logo আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম Logo গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৭ এপ্রিল ২০২৬ ।।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় ও পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতে দুই পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম বৈঠক। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীন আগ্রহী। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগস :

চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬