ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৬১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে রোবটটি। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন। অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ডশপে। পাশাপাশি অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও কিনতে পারবেন ক্রেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন বলেন, ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, চট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন। ব্র্যান্ডশপ চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অনার-এর যেকোনো স্মার্টফোন কিনলেই বিশেষ র‌্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। পাশাপাশি, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ট্রিওন্ডা’ ম্যাচবল জেতার সুযোগ নিয়ে একটি বিশেষ গিভঅ্যাওয়ের আয়োজন করা হয়।

ট্যাগস :

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

আপডেট সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬