ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

চকলেটের প্রলোভন দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে রিফাত-(২৭) নামের এক যুবক। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা তিতাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুটির বাবা রিকসা চালক ও মা গৃহপরিচারিকা। তারা তিতাস পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। রিফাত তাদের প্রতিবেশী। গত বৃহস্পতিবার বিকেলে গণশিক্ষা কার্যক্রমে পড়াশুনা করে বাসায় ফিরে ওই শিশু, তখন তার বাবা-মা বাসায় না থাকার সুযোগে সন্ধ্যায় প্রতিবেশি রিফাত ওই শিশুটিতে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়।
পরে নিজ বাড়িতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। মা বাসায় এলে শিশুটি পেট ব্যথার কথা জানায়। কিন্তু কেন ব্যথা এ বিষয়ে সে কিছু বলছিলো না। এ অবস্থায় মা তাকে মারধরও করে। ব্যথা বন্ধ না হলে শিশুটিকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে দেওয়া হয়। এক পর্যায়ে শিশুটি মাকে ঘটনা খুলে বলে। শুক্রবার সকালে শিশুটির গোপনাঙ্গে রক্তক্ষরণও হয়। পরে দুপুরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও শুক্রবার বিকেলে পুলিশ মেড্ডা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আইয়ুব আলী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

চকলেটের প্রলোভন দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪