ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

গাজীপুরে কারখানা শ্রমিকদের মাঝে নিত্যপণ্য বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

নিত্যপণ্যের উর্ধ্বগতির বাজার পরিস্থিতি বিবেচনা করে পোশাক শ্রমিকদের দুর্ভোগ লাঘবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এএমসি নিট কম্পোজিট লিমিটেড। সামাজিক দায়বদ্ধতা থেকে দ্য কটন গ্রুপ (বিএন্ডসি) এর সাথে যৌথ উদ্যোগে প্রায় ৪ হাজার কর্মীকে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য প্রদান করা হয়।

আজ সকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা এলাকায় কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামের কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা। অনুষ্ঠানে ৩ হাজার ৭৫০ জন কর্মীকে বিনামূল্যে মুদির ঝুড়ি ভর্তি করে চাল, মসুর ডাল, তেল এবং ময়দাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

বেলজিয়ামের কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে। আমাদের সাথে শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। কারখানা পরিবেশ ও সামাজিক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের পোশাক তৈরির জন্য যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের কল্যাণে কাজ করার এই সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আমরা যখনই পারি কর্মীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এটি সক্রিয়ভাবে সবার সাথে জড়িত হওয়ার একটি দুর্দান্ত উপায়। এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা এ খাতে ইতিবাচক প্রভাব তৈরিতে সাহায্য করবে।

এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা বলেণ, আমাদের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য এই উদ্যোগে গ্রহণ করা হয়েছে। আমরা কটন গ্রুপের সাথে এই উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত। আমি আশা করি, আমাদের অংশীদারিত্ব অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতে আমাদের কর্মীদের কল্যাণে একসাথে কাজ করতে পারব।

গাজীপুরে কারখানা শ্রমিকদের মাঝে নিত্যপণ্য বিতরণ

আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪