ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

গাজায় গণহত্যা-যুদ্ধাপরাধের প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩০৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা যুদ্ধের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আসতে থাকে। এসব অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলের পশ্চিমা মিত্ররা মুখ বন্ধ রেখেছে।

তারা ইসরায়েলের বিভিন্ন গণহত্যা দেখেও না দেখার ভান করছে। ইতিমধ্যে, দক্ষিণ আফ্রিকা এই ধরনের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ এবং এর বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আর তাতেই অনেক টা বিপাকে পড়েছে ইসরায়েলিরা। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায়, ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করছে তেল আবিব। আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন।

গুগলে ‘আইসিজে ইসরায়েলে কেস’ সার্চ করলে বিজ্ঞাপন হিসেবে দক্ষিণ আফ্রিকার এই মামলা কতটা অবান্তর তা তুলে ধরে ইসরায়েলি সরকারি ওয়েবসাইটের ঠিকানা দেখানো হয়।

বিভিন্ন ব্রাউজারে একই শব্দ ব্যবহার করে অনুসন্ধানের সময় পপ-আপ হিসেবে ‘এসএ’স কেস এগেইনস্ট ইসরায়েল-স্ট্যান্ড উইথ আস’ বিজ্ঞাপন দেখানো হয়, যাতে ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ইসরায়েলি সরকারি ওয়েবসাইট ভেসে আসে।

একই চিত্র দেখা যায় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও। সেখানে ‘আইসিজে ইসরায়েলে কেস’ অনুসন্ধান করলে প্রথমে আইসিজে-তে সত্যকে বিকৃতভাবে উপস্থানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি ইসরায়েলি অভিযোগের ভিডিও প্রথমে দেখানো হয়। তারপরই আইসিজেতে গণহত্যার মামলায় ইসরায়েলকে জার্মানির সমর্থনের ভিডিও ভেসে আসে।

আশ্চর্যের বিষয় হলো, যে পশ্চিমা দেশগুলো সবসময় মানবতার গল্প বলে বেড়ায় তাদের কেউই দক্ষিণ আফ্রিকাকে এ ক্ষেত্রে সমর্থন করেনি। বরং জার্মানি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তেল আবিবকে সমর্থন দিয়ে যাবে বার্লিন। অন্য দিকে এ মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, জর্ডান, ভেনেজুয়েলা, মালদ্বীপ, কলম্বিয়া, বলিভিয়া, বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কিছু দেশ।

এদিকে, দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনি জনগণের সুরক্ষার জন্য আদালতের কাছে একটি অস্থায়ী ব্যবস্থার অনুরোধ করেছে, যার মধ্যে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু, নিহত হয়েছে।

গাজায় গণহত্যা-যুদ্ধাপরাধের প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল!

আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪