ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ডের বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (১২ জুন) মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ভর্তির পর পর রাতেই ইসিজি, ব্লাড টেস্টসহ তার কিছু পরীক্ষা- নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসক দলের পরামর্শ মোতাবেক মঙ্গলবার (১৩ জুন) বাকি কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ড বসবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বলেন, ‘ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল। সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল রাতে কিছু পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো আজ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে চিকিৎসা চলবে।

জানা গেছে, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সপ্তম তলায় একটি কিউবিকেলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। যথারীতি তার গৃহকর্ত্রী ফাতিমা তাকে সার্বক্ষণিক পাহারা দিতে থাকে। এছাড়া বেগম খালেদা জিয়ার দুজন ব্যক্তিগত কর্মকর্তা রয়েছেন যারা হাসপাতালে সার্বক্ষণিক নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ডের বৈঠক

আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩