ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে তাকে আবার জেলে যেতে হবে: শেখ হাসিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে আবার কারাগারে যেতে হবে, আদালতে যেতে হবে। তিনি বলেন, এখন আমি তাকে (খালেদা জিয়া) বাড়িতে থাকার অনুমতি দিয়েছি, আমাকে তা প্রত্যাহার করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে, আদালতে যেতে হবে। তাকে আদালতে আবেদন করতে হবে, আদালত রায় দিলে তিনি যেতে পারেন।

ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সম্প্রতি নেওয়া সাক্ষাৎকারটি শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রশ্ন করি- পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয়, আবার আদালতে যেতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যেটুকু করতে পেরেছি, আমার যেটুকু ক্ষমতা আছে- তাকে সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার পারমিশন (অনুমতি) দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থা… সে বাংলাদেশের সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে তাকে আবার জেলে যেতে হবে: শেখ হাসিনা

আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩