কুমিল্লার কাপ্তান বাজারএলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৬৯ বার পঠিত

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ১৬ মে মঙ্গলবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার মাশুরা গ্রামের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাজী কাদের (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি গাড়ি ব্যবহার করে কুমিল্লা জেলার বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনায়ন করত এবং অন্যান্য গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















