ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৯৪ বার পঠিত

কুমিল্লা ব্যুরো :
কুমিল্লা নগরীর ঝাউতলা থেকে সাটার ভেঙ্গে একটি ফার্মেসির ওষুধ চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন। ওষুধের দোকানে চুরি করতে তারা পিকআপ ভ্যান নিয়ে যায়। এর আগেও ৫টি ওষুধ দোকানে তারা চুরি করে, এ প্রথমবার ধরা পড়ে। গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকার মাসুম রেজা, সানারপাড় এলাকার সামাদ, একই এলাকার সানি ও সানা উল্ল্যাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, গেলো ১০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। সিসি ফুটেজে দেখা যায় নগরীর ঝাউতলায় একটি ওষুধের দোকানে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখে, তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল চুরি করে তারা। এ ঘটনায় দোকানের মালিক খাঁন ফার্মেসির স্বত্বাধিকারী রাসেল আহমেদ কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩