ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

কিশোরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২৩২ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১০ মার্চ বিকেল ৩টার টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশা সাকিনস্থ রেলস্টেশন বটতলা মোড়ে মামুনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা। সে সময় মাদক কারবারি স্বপন, আইনুল ও পায়েলকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৮), একই উপজেলার হাসানপুর এলাকার মো. কুছুম উদ্দিনের ছেলে মো. আইনুল হক (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি (বৌবাজার) এলাকার মো. শিপন মিয়ার ছেলে মো. পায়েল মিয়া (২২)। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩