ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

কালীগঞ্জে পুলিশকে কুপিয়ে আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ৪ পুলিশকে কুপিয়ে আহত করে ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে আসামী পালিয়ে গেছে। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক এবং এই ঘটনার জেরে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১২(১২)২৩ নং মামলায় এজাহারভুক্ত আসামী আরিফকে গ্রেপ্তার করতে তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হায়দার শুভর নেতৃত্বে মোক্তারপুরের ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় আরিফকে গ্রেপ্তার করতে গেলে তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে বাঁধা দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে এসআই সাব্বিরের ওয়্যারলেস সেটটি আসামী আরিফ ছিনিয়ে নিয়ে পরিবারের সদস্যরাসহ ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এসআই সাব্বির হায়দার শুভ ও এএসআই সুলতান মাহমুদ আহত হয়। সংবাদ পেয়ে এসআই শামীম আল মামুন-১ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ কনস্টেবল নাইমুর রহমান ও এসআই শামীম আল মামুন আহত হয়। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে আসামী আরিফ পালিয়ে যায়। পরে পুলিশ আসামী আরিফের মা ফাতেমা বেগম (৫০) ও বোন হাফসাকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১৪(১২)২৩ নং মামলা দায়ের করেন।

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে পুলিশের কয়েকজন সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসেন। সে সময় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, আহত পুলিশ কনস্টেবল নাইমুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ৫ জনের নামে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জে পুলিশকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩