ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

কালিহাতীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২১৫ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাঈদের পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে লাশটি দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন এসে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। এসময় লাল রঙের সালোয়ার এবং হলুদ রঙের সোয়েটার মেয়েটির পরনে ছিল।

পরিচয় শনাক্তের বিষয়ে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, আমরা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙ্গুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম এ বিষয়ে বলেন মেয়েটির পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিহাতীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪