ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

এ্যানিকে ডাকাতের মতো গ্রেফতার করে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে:ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এ্যানিকে ডাকাতের মতো গ্রেফতার করে সরকার প্রমাণ করেছে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তার (এ্যানীর) কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে, সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।’

সরকার পতনে চলমান একদলীয় আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী পদক্ষেপ ও খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব ক্ষোভের সঙ্গে জানাতে চাই, গত মধ্যরাত দুইটায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মধ্যরাতে অ্যানিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামিন পাওয়া বিএনপি নেতাদের জেলগেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ্যানিকে ডাকাতের মতো গ্রেফতার করে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে:ফখরুল

আপডেট সময় : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩