সংবাদ শিরোনাম :
এবার একসঙ্গে হরতাল-অবরোধ ডাকলো বিএনপি
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী বুধবার থেকে টানা অষ্টম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সপ্তম দফা অবরোধের শেষ দিনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, অষ্টম পর্বে ২৯ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে। এ ছাড়া ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।
রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ১৩টি মামলায় ১ হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।
























