সংবাদ শিরোনাম :
এখন ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে সাহায্য করবে এআই
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৪ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
এখন সর্বত্রই এআই-এর ব্যবহার দেখা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও এআই অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার ব্যবহারকারীরা মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এআই এর সুবিধা পাবেন।
জনপ্রিয় এই প্ল্যাটফর্মটিতে সারাক্ষণ ছবি, রিলস শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। এবার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে সাইটটি। ইন্সটাগ্রামের এই ফিচারটি এআইয়ের সাহায্যে কাজ করবে।
জনপ্রিয় অ্যাপ গবেষক আলেসান্দ্রো পালুজি তার এক্স-এ একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর সময় এআই ব্যবহার করতে পারবেন। তার এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের এই আসন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দিয়েছে।“ইনস্টাগ্রামে মেসেজ লেখার জন্য এবার থেকে এআইকে কাজে লাগানো যেতে পারে” বলে জানিয়েছেন আলেসান্দ্রো পালুজি।


















