এক্সএআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক
- আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৭৬ বার পঠিত

তথ্য ডেস্ক:
ইলন মাস্কও সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ করেছেন। এক্সএআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার নাম গ্রক। মূলত ‘হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি’র ভিত্তিতে বানানো হয়েছে। ইলন মাস্ক একটু ভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে মনোযোগী।
সম্প্রতি এক্সে একটি ভিডিও দিয়েছেন মাস্ক। সেখানে তিনি একটি রেসিপির সহজ পদ্ধতি দেখাতে বলেন। এক্সএআই এই নতুন রেসিপিটির একটি চমৎকার উত্তর দিয়েছে। গ্রক এক্স থেকে ডেটা সংগ্রহ করতে পারে।
চ্যাটজিপিটির-এর সাথে প্রতিযোগিতা করে, এই মাধ্যমটিতে এখন আরও আপ-টু-ডেট তথ্য থাকবে। প্রোটোটাইপটি বর্তমানে দুই মাসের পরীক্ষার পর্যায়ে রয়েছে। শুধুমাত্র কিছু মনোনীত ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন।
ছয়মাস আগে মাস্কসহ আরও কয়েকজন মানব কল্যাণের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ছয়মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে, একইসময়ে তিনি তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই কার্যক্রম শুরু করেন। ইলন মাস্কের মালিকানাধীন টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে।


















