ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

একদিন পেছালো বিএনপির হরতাল কর্মসূচি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আগামী সোমবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোকের কারণে হরতাল কর্মসূচি পিছিয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল থাকলেও তা ১৯ ডিসেম্বর হরতাল পালিত হবে।

তিনি বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। বিএনপির পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। গতকাল যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তার সম্মানার্থে ১৮ ডিসেম্বর ঘোষিত হরতাল ১৯ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

একদিন পেছালো বিএনপির হরতাল কর্মসূচি

আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩