ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি Logo ‘মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে’ ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান: উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৮৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

এই অন্তর্বর্তী সরকারের বৈধতা গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে, একই সঙ্গে সংস্কারকাজ কতদূর এগোলো- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয়। গত তিন মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা ইতোমধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ যেটার কথা আমরা মুখে বলছি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে, দেশের বাইরে বসে বসে পোস্ট করে, সেখানে কিন্তু শ্রমিকদের উসকে দেওয়ার মতো কিছু পোস্ট গতকাল আপনাদের দেখার কথা, আমার চোখে পড়েছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে ভাই। সেটা তো সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে। এগুলো কাউন্টার করার ক্ষেত্রে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিত, আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘(আওয়ামী লীগের) এই কথায় বিশেষ বড় অংশের কেউ কনভিন্স না। না হলে আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকরা আজ মিছিল নিয়ে আসতো ঢাকার দিকে। কেউ তো আসেনি।

ট্যাগস :

এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৩:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪