ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা Logo রূপগঞ্জে এনজিওর নামে প্রতারণা, মিথ্যা মামলায় সব হারিয়ে নি:স্ব গ্রাহকরা ! Logo সৎ মায়ের নির্মম নির্যাতনে অতিষ্ঠ প্রতিবন্ধী সুমি, অসহায় ছেলেও মায়ের রোষানলে।প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।  Logo মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমপি জাহান্দার Logo পানিতে ডুবে থাকে স্কুল প্রাঙ্গণ, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী Logo নওগাঁয় পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ ট্যাগ খেলেন কলেজ শিক্ষক Logo টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত Logo অনিশ্চিত পরিস্থিতিতেই বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান Logo আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশের ৬ হাজার ড্রাইভার Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা

ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৭ মে ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট পরিচালনা, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশনে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জানানো হয়, চলতি বছর গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ী ১৬টি পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। প্রতিটি হাটে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, যানবাহন চলাচল এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটিকে “ক্লিন অ্যান্ড গ্রিন” নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কোরবানি-পরবর্তী বর্জ্য অপসারণে সর্বোচ্চ ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কোনো অবস্থাতেই নগরীর পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন, পশুর হাট পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নিজস্ব ভলান্টিয়ার টিমের মাধ্যমে হাট চলাকালীন ও হাট শেষে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে গাজীপুর সিটি কর্পোরেশনের ভলান্টিয়াররাও সহযোগিতা করবে। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। পশুর হাট পরিচালনা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও নাগরিক সেবার বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে, যাতে নগরবাসী কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক জানান, হাটসংলগ্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও অস্থায়ী অবকাঠামো প্রস্তুতে প্রকৌশল বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে। কোথাও জলাবদ্ধতা বা অব্যবস্থাপনা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আশরাফুল আলম বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক বিভাগের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। পশুর হাটের কারণে কোথাও যানজট সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬