ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ইবিতে সাশ্রয়ের অনলাইন ক্লাসের সমাপ্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৪২ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সপ্তাহে একদিন একাডেমিক কার্যক্রম অনলাইনে বাস্তবায়ন করা হয়। এবার সোমবার চালু থাকা অনলাইন ক্লাস থেকে সরে এসে অফলাইনে পূর্বের ন্যায় নির্ধারিত সময়ে পাঠদান, পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২শে জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারে সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিল। এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে না। এছাড়াও সপ্তাহিক দুইদিন ছুটি থাকায় শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে না। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় অফলাইন ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিল এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিল।

ইবিতে সাশ্রয়ের অনলাইন ক্লাসের সমাপ্তি

আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪