ইউটিউবে আসছে নতুন সুবিধা
- আপডেট সময় : ০৬:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২৫২ বার পঠিত

তথ্য ডেস্ক:
ইউটিউব এখন বিনোদনের অন্যতম মাধ্যম। শিক্ষা, বিনোদন, খেলাধুলা, খবর, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না এবং ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ভিডিও দেখার পাশাপাশি অনেকেই ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয় করছেন। তবে বেশিরভাগ নির্মাতাদের ভিডিও দর্শকরা দেখেন না কারণ তারা তাদের ভিডিওতে ভাল মানের থাম্বনেইল ব্যবহার করেন না। এই সমস্যা সমাধানে ইউটিউব ‘টেস্ট অ্যান্ড কমপেয়ার’ নামে একটি নতুন টুল তৈরি করছে।
থাম্বনেইলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু সংক্ষেপে প্রকাশ করা হয়। আর তাই, অল্প কথায় একটি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করলে দর্শকরা ভিডিওটি দেখতে আগ্রহী হবে। আর তাই ইউটিউবে ভিডিও জনপ্রিয় করতে ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে ভালো মানের থাম্বনেইল নির্বাচন করে দেবে টেস্ট অ্যান্ড কমপেয়ার টুলটি। শুধু তাই নয়, ভিডিও প্রকাশের আগেই নির্মাতাদের তৈরি থাম্বনেইল ভালো না খারাপ হয়েছে তাও জানাবে। ফলে ভালো মানের থাম্বনেইল ব্যবহার করে ভিডিও দ্রুত জনপ্রিয় করা যাবে।
ইউটিউবের মতে,টেস্ট অ্যান্ড কমপেয়ার টুলের বিকাশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে টুলটি বর্তমানে শত শত ভিডিও নির্মাতাদের উপর পরীক্ষা করা হচ্ছে। টুলটির মান উন্নয়ন করে শিগগিরই উন্মুক্ত করা হবে।

















