ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

আশুগঞ্জের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৬৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিলে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। ২৭ মে শনিবার রাতে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুরের চালবন থেকে র‌্যাব-৯ এর একটি দল তাকে আটক করে। পরে ২৮ মে রোববার রাতে তাকে আশুগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার যুবকের নাম নোমান। তিনি আশুগঞ্জের তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা।

নির্যাতনের শিকার কিশোরীর পরিবার জানায়, গত ২৩ এপ্রিল হাতে মেহেদী দিতে পাশের বাড়িতে গেলে সে ধর্ষণের শিকার হয়। এরপর ধর্ষকের পরিবার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে বলে। কিন্তু পরের দিন থানায় মামলা করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, মামলা দায়ের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। র‌্যাবের হস্তান্তরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনও আমাদের কাছে এসেছে।

আশুগঞ্জের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট সময় : ০৭:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩