ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আ. লীগের আমলে স্বস্তিদায়ক রোজা পালন করতে পারে না মানুষ: মির্জা আব্বাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামী লীগের আমলে মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারের রমজান স্বস্তিদায়ক হবে না।

সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভোটের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, জনগণের অধিকার ফেরাতে আন্দোলন করছে।

তিনি বলেন, সরকার ভয়ে আছে, আতঙ্ক আছে ডামি নির্বাচন করেছে। তারা দাপ্তরিক যে কাজ করছে তা অবৈধ।

মির্জা আব্বাস বলেন, সরকার সমর্থিত কিছু পত্রিকা গত শনিবার বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরেছে। আওয়ামী লীগ জনগণের কোনো দাবি না মানায় বিএনপি নির্বাচনে যায়নি বক্তব্যটা ছিল এমন। সাত জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। আগে থেকে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, দেশ বিপদের মধ্যে আছে। সরকার বলছে দেশ স্বর্গে পরিণত হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। এদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য সরকার ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। জনগণ আওয়ামী লীগ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জাতি বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।

আ. লীগের আমলে স্বস্তিদায়ক রোজা পালন করতে পারে না মানুষ: মির্জা আব্বাস

আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪