ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আ.লীগ-বিএনপি সমাবেশ: সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দলের ডাকা সমাবেশ চলছে। অন্যদিকে, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার কথা রয়েছে।

সরেজমিনে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নয়াপল্টনের আশপাশ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সশস্ত্র পুলিশের গাড়ি, এসকর্ট যান, এপিসি সাঁজোয়া যান, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

সমাবেশ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। তবে, সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রস্তুতি আছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, সমাবেশকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা তাদের রাজনৈতিক সভা-সমাবেশ করবে। কিন্তু এটা করতে গিয়ে যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, বেআইনি কার্যকলাপ করে তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

আ.লীগ-বিএনপি সমাবেশ: সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

আপডেট সময় : ০৪:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩