অ্যাপল নিয়ে আসছে ম্যাজিক পেন্সিল!
- আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৮৩ বার পঠিত

তথ্য ডেস্ক:
এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অ্যাপল নিয়ে আসছে তাদের ম্যাজিক পেন্সিল। এটি এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে কম ব্যয়বহুল ডিভাইস হতে চলেছে। এবারই প্রথম অ্যাপ আনতে যাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান।
পেন্সিল অ্যাপটি আসলে একটি ডিজিটাল স্টাইলাস। এটি আইপ্যাড ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আসছে। পিকচার পারফেক্ট স্পষ্টতা, লো ল্যাটেন্সি, টিল্ট সেন্সিটিভিটির মতো জরুরি বৈশিষ্ট্যগুলো রয়েছে এই অ্যাপল পেনসিলে। নোট নেওয়া, স্কেচ করা থেকে শুরু করে একাধিক কাজে লাগবে এই পেনসিল।
স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পেনসিলটিতে। সমতল দিক আছে, যা পেন্সিলটিকে আপনার আইপ্যাডের সাথে খুব ভালভাবে সংযুক্ত করতে সাহায্য করে। প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিল দ্বারা অফার করা সমস্ত বৈশিষ্ট্যও রয়েছে। সেই তালিকায় রয়েছে অ্যাডভান্সড পিক্সেল পারফেক্ট অ্যাকিওরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিভিটি। সঙ্গে আরও অতিরিক্ত কিছু ফিচারও যোগ করে দেওয়া হয়েছে।
এই নতুন ডিভাইসে পেয়ারিং এবং চার্জিংও খুব সহজ করা হয়েছে। এটিতে একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে, যার মাধ্যমে পেন্সিলটি সমস্ত আইপ্যাড মডেলের সাথে সংযুক্ত করা যেতে পারে। ফলে সব আইপ্যাড ব্যবহারকারী এখন এই অ্যাপল পেন্সিল ব্যবহার করতে পারবেন।
অ্যাপলের মতে, এই পেন্সিলটি আইপ্যাড ১০ তম প্রজন্মের ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প হতে চলেছে। তার থেকেও বড় কথা হল, প্রায় সব আইপ্যাড মডেলের সঙ্গেই আপনি পেনসিলটি কানেক্ট করতে পারবেন। এ বছর নভেম্বরেই বাজারে আসছে পেনসিলটি। যার দাম থাকবে মাত্র ৭৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭০০ টাকা।


















