ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক Logo অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’ Logo বন্দুক দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো Logo হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের Logo আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম Logo গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

অধরা ভালোবাসা আর না-পাওয়ার আক্ষেপের গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

‘মথুরা’ এমন দুই মানুষের গল্প বলে, যাদের মন এক হলেও বাস্তব জীবন বয়ে চলে ভিন্ন পথে। ভালোবাসা থাকলেও একসঙ্গে হওয়ার সুযোগ না পাওয়ার সেই অনুভূতিই গানের মূল বিষয়। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, ‘মথুরা’তেও উঠে এসেছে সেই আকুলতার অনুভব। জীবনে যে সম্পর্ক পূর্ণতা পায়নি, তার রেশ কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে সেটিই তুলে ধরা হয়েছে। অঙ্কন কুমার রায় ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটিতে ফুটে উঠেছে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার আবেগ। আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে ‘মথুরা’।

ট্যাগস :

অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’

আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬