ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

তিন সিটি মেয়রদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় গণভবনের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)কে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

এসময় তিন সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম।

২৫ মে গাজীপুর ও খুলনা এবং ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর ও ২০ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করা হয়।

সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করানোর বাধ্যবাধকতা রয়েছে।

আজ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো: আনোয়ারুজ্জামান চৌধুরী এবং দুই সিটি কমিশনের কাউন্সিলর শপথ নেবেন।

তিন সিটি মেয়রদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩