আমরা মানুষের পাশে ছিলাম তাই করোনা বাংলাদেশকে লন্ডভন্ড করতে পারেনি: মতিয়া চৌধুরী
- আপডেট সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৩৪৭ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
জাতীয় সংসদ উপনেতা, নকলা-নালিতাবাড়ী’র এমপি বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, করোনার সময় সবকিছু যখন স্থবির তখন আমাদের নেত্রী শেখ হাসিনা স্কুল কলেজ গুলোতে শিক্ষার্থীদের বিকাশে টাকা পাঠায়। ইউনিয়নগুলোতে টাকা পাঠায়। ফলে চাঙ্গা থাকে গ্রামীন অর্থনীতি। গ্রামীন অর্থনীতিতে এর প্রভাব আমরা পড়তে দেইনি। আমরা মানুষের পাশে ছিলাম। তাই বাংলাদেশকে করোনা লন্ডভন্ড করতে পারে নি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ সকালে স্কুল, কলেজ, মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার লক্ষ্যে উদ্দীপনামূলক আর্থিক প্রনোদনা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প থেকে নালিতাবাড়ীর ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৩য়শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মেধাবী নয় হাজার সাতশ ৫৬ জন শিক্ষার্থীদের ১০০০ করে মোট ৯৭ লাখ ৫৬ হাজার টাকা দিন ব্যাপি প্রত্যেক ইউনিয়নে উপস্থিত থেকে বিতরণ করেন। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আযহা। কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রণোদনার নগদ অর্থ পেয়ে বেশ খুশি।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















