ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের আদর্শ পরিবেশ সৃষ্টি হতে দেবে না: জিএম কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের আদর্শ পরিবেশ সৃষ্টি হতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। যদি আদর্শ পরিস্থিতিতে নির্বাচন হয়, তাহলে এমনিতেই সরকারের পতন হয়ে যাবে। অর্থনীতির প্রভাব লাগবে না।

দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২৪ জুন শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জিএম কাদের বলেন, দেশ বাকশালি কায়দায় চলছে। বাকশাল আইনের মাধ্যমে এটি করা হয়েছে। সবাইকে বৈধভাবে বাকশালের সদস্য করা হয়েছে। এখন আইনি কাঠামো না দিয়ে বাকশাল করা হয়েছে নিজস্ব উপায়ে। যা শুনেছি, আজকাল সেনাবাহিনীতেও মানুষ জিজ্ঞেস করে, ‘আপনি কি আওয়ামী লীগের সদস্য?’ আওয়ামী লীগ না হলে এখন আর ব্যবসা দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না। এর বাইরে একটি বিভাজন তৈরি করা হয়েছে, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আজকের দিনে যদি মূল্যায়ন করি, তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।

ঢাকা-১৭ আসনে আলাদা প্রার্থী দিয়েছেন রওশন এরশাদ। প্রতিটি নির্বাচনের আগে জাতীয় পার্টিতে যে অস্থিরতা তৈরি হয়, এটি কি তারই ইঙ্গিত?- এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, রওশন এরশাদ শারীরিকভাবে খুবই অসুস্থ। কিছুই নিজে করতে পারেন না। তিনি আমাকে বারবার বলেছেন, ‘দল ভাঙব না’। তা সত্ত্বেও কেউ কেউ রওশন এরশাদকে দিয়ে নানা চিঠিপত্র সই করাচ্ছে। আমরা সন্দেহ করছি যে সরকার এটা করাচ্ছে। সরকার জাতীয় পার্টিকে দুর্বল রাখতে চায়। যেন বিরোধিতা করতে না পারি। আসলে আওয়ামী লীগের উদ্দেশ্য হলো, বাংলাদেশে আর কোনো দল থাকবে না। বিএনপিকে শেষ করবে। জাতীয় পার্টিকেও শেষ করবে। অনেকটা বাকশাল প্যাটার্ন।

আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের আদর্শ পরিবেশ সৃষ্টি হতে দেবে না: জিএম কাদের

আপডেট সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩