ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

খেলোয়াড়দের সুরক্ষায় গবেষকরা নিয়ে আসছে উন্নত প্রযুক্তির হেলমেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৯৫ বার পঠিত

তথ্য ডেস্ক:
খেলাধুলার সময় আঘাত পাওয়ার ব্যাপারটা যেন স্বাভাবিক। তবে মাঝে মাঝে এই আঘাত যেন দূর্ঘটনায় রূপ নেয়। খেলাধুলার আঘাত বিভিন্ন উপায়ে ঘটে তাকে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর খেলাধুলা সংক্রান্ত অনেক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে একটি ফুটবল বা সকার। এখানকার ফুটবল একেবারেই ভিন্ন।

আর এই খেলার মাধ্যমে মাথায় আঘাতের হার অনেক বেশি, যা অনেক সময় প্রাণঘাতীও হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের একটি দল সকার খেলোয়াড়দের সুরক্ষার জন্য সেভিয়ার ব্রেইনের সাহায্যে উন্নত প্রযুক্তির হেলমেট তৈরি করেছে। এতে লিকুইড শক অ্যাবজরবার আছে, যা আঘাত পাওয়ার সময় ক্ষতির সম্ভাবনা তিন গুণ কমাতে সক্ষম।

বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রার্থী এবং গবেষণার প্রধান লেখক নিকোলাস চেচি বলেন, “আমাদের দলের বেশিরভাগ সদস্যই মস্তিষ্কের আঘাতের সমস্যার সাথে পরিচিত। তাই আমরা দীর্ঘমেয়াদে খেলোয়াড়দের এ ধরনের সমস্যা থেকে রক্ষা করতে কাজ করছি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যামারিলো ল্যাবের পূর্ববর্তী গবেষণায় দেখানো হয়েছে যে স্পোর্টস হেলমেটে তরল শক শোষক উন্নত সুরক্ষা প্রদান করতে পারে।

হেলমেটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য গবেষণা দল হেড এক্সিলারেট রেসপন্স মেট্রিক সিস্টেমে স্কোর পরীক্ষা করেছে। এর মাধ্যমে জানা যায় হেলমেটটি ভালোভাবে কাজ করছে কিনা।

খেলোয়াড়দের সুরক্ষায় গবেষকরা নিয়ে আসছে উন্নত প্রযুক্তির হেলমেট

আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩