ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

স্পেসএক্সে যোগ দিচ্ছে বাংলাদেশি কিশোর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৩৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

১৪ বছর বয়সী বাংলাদেশী কিশোর কাইরান কাজী ইঞ্জিনিয়ার হিসাবে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স-এ যোগ দিয়েছে।

এ প্রসঙ্গে কাইরান সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনে বলেন, ‘আমি ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্বের সেরা কোম্পানিতে যোগ দিতে যাচ্ছি। স্টারলিংক প্রকৌশলী দলে যোগ দিচ্ছি। তারা বিশ্বের বিরল কোম্পানিগুলির মধ্যে একটি যারা যোগ্যতা এবং পরিপক্কতাকে বয়সের মতো মানদণ্ডের সাথে বিবেচনা করেনি।’

জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। এখনও পাস করেননি, কিন্তু তার আগেই চাকরি পেয়ে গেলেন কাইরান। সে সবচেয়ে কম বয়সী হিসেবে এই ডিগ্রি নিয়েছে।

এদিকে, কাইরান দুই বছর বয়স থেকেই প্রতিভার ঝলক দেখাচ্ছেন। সেই বয়সে তিনি সম্পূর্ণ বাক্যে কথা বলতে পারতেন। কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হওয়ার পর, তিনি তার বন্ধুদের কাছে রেডিওতে শোনা গল্প শোনাতেন। তৃতীয় শ্রেণীতে, যখন তিনি অনুভব করেন যে স্কুলে পড়াশুনা যথেষ্ট চ্যালেঞ্জিং নয়, তখন তার বাবা-মা তাকে ক্যালিফোর্নিয়ার একটি কমিউনিটি কলেজে ভর্তি করেন।

এরপর ১১ বছর বয়সে সে সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়।

স্পেসএক্সে যোগ দিচ্ছে বাংলাদেশি কিশোর

আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩