ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৪২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলতক আসামি আব্দুর রহিম (৩৮) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জের সালামপুর গ্রামের গাজলুর রহমানের ছেলে।

আজ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের (র‌্যাব-৫ ব্যাটালিয়ন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২০২০ সালের ২৯ এপ্রিল শিবগঞ্জ থানায় দায়ের একটি অস্ত্র মামলায় (প্রসেস নং-০৭/২৩, তারিখ-০৩-০৬-২০২৩, স্মারক নং ২৫৪৬ তারিখ-১৩/০৪/২০২৩) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম গ্রেপ্তার হন। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কামন্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম।

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩